Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কাটসিনা প্রদেশের এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা আল-জাজিরাকে বলেন, “আমরা যখন নামাজে দাঁড়াই, তখন হঠাৎই একদল বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে।”

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। প্রায়ই সশস্ত্র গোষ্ঠী, স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘাত এবং সহিংসতার ঘটনা ঘটছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।