Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

প্রেমিকের সঙ্গে ‘ঘর বাঁধার স্বপ্ন’, ভারতে গেলেন বাংলাদেশি নারী, অতঃপর...

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রেমিকের সঙ্গে ‘ঘর বাঁধার স্বপ্ন’, ভারতে গেলেন বাংলাদেশি নারী, অতঃপর...

প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভারতে গেছেন বাংলাদেশি এক নারী। সেখানে গিয়ে তার মন ভেঙে যায়। যে প্রেমিকের টানে তিনি দেশ ছাড়েন, সেই প্রেমিক নাকি বিবাহিত। অগত্যা প্রেমকাহিনি অসম্পূর্ণ রেখেই ফিরতে হয় এ নারীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশি নারী দিলরুবা শর্মা পর্যটক হিসেবে ভিসা জোগাড় করে ভারতে গিয়েছিলেন। ৩২ বছরের ওই নারীর স্বামী করোনায় মারা যায়। তার তিন সন্তান রয়েছে। কাজ করতেন রূপচর্চা বিশেষজ্ঞ হিসাবে।

দিলরুবার সঙ্গে অনলাইনে আলাপ হয় উত্তরপ্রদেশের রোশনগড়ের বাসিন্দা আবদুল করিমের। আবদুল পেশায় শেফ। কর্মসূত্রে থাকেন বাহরাইনে। দুজনের মধ্যে অনলাইনে কথা হতো। সেখান থেকেই ঘনিষ্ঠতা। দুজন দুজনের প্রেমে পড়ে যান। দিলরুবা আবদুলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন।

তিন সন্তানকে নিয়ে পর্যটক ভিসায় ভারতে পাড়ি জমান দিলরুবা। লখনৌতে দেখা করেন প্রেমিকের সঙ্গে। তার পর তার সঙ্গেই যান তার গ্রামের বাড়িতে। কিন্তু সেখানেই হয় বিপত্তি।

প্রেমিকের যে গ্রামে সংসার রয়েছে, দিলরুবার তা জানা ছিল না। সেখানে গেলে আবদুলের স্ত্রী ও গ্রামবাসীরা তার ওপর চড়াও হন এবং নানা প্রশ্নবাণে তাকে জর্জরিত করেন। গ্রাম ছাড়তে বাধ্য হন ওই নারী।

অগত্যা প্রেমের স্বপ্ন ভুলে আবার দিলরুবা বাংলাদেশে ফিরেছেন। পুলিশ জানিয়েছে, তরুণী পর্যটক হিসাবে ভারতে এসেছিলেন। তার অনুপ্রবেশে বেআইনি কিছু ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।