Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিমানের দরজা খুলে লাফের চেষ্টা প্রেমিকের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিমানের দরজা খুলে লাফের চেষ্টা প্রেমিকের

যাত্রা শুরু করতে প্রস্তুত বিমান। এমন সময় বিমানের ভেতরে এক প্রেমিক শুরু করলেন ফোনে ঝগড়া। বিষয়-প্রেমিকার ফোনে কথা বলা নিয়ে অসন্তুষ্ট প্রেমিক। কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাণ্ডা মাথা গরম হয়ে যায় প্রেমিকের।

 

তাই রেগেমেগে প্লেনের জরুরি বহির্গমন দরজা খুলে ‘ঝাঁপিয়ে পড়ার চেষ্টা’ করেন রাগান্বিত প্রেমিক। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা জেটব্লু ফ্লাইট ১৬১-কে থামানো হয়, কারণ একজন ব্যক্তি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেয়ার চেষ্টা করেন

 

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি যাত্রা শুরু করবে এমন সময় এই ঘটনাটি ঘটে।

 

এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্লেনটি উড্ডয়নে দেরি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।