Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

‘প্রিয়তমা’ দেখলেন ‘রাজকুমার’র মার্কিন নায়িকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘প্রিয়তমা’ দেখলেন ‘রাজকুমার’র মার্কিন নায়িকা

যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এরমধ্যে সিনেমাটি দেখেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, যিনি শাকিবের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘রাজকুমার’-এ জুটি বাঁধবেন।

তিনি জানিয়েছেন, সিনেমাটি তার খুব ভালো লেগেছে। এমনটা জানালেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।

রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।

হিমেল আশরাফ আরও লিখেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%।

 

গতবছর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ছবিটির মধ্য দিয়ে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন কোর্টনি কফি। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।