Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সাকিব, দেখছেন না আইপিএল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সাকিব, দেখছেন না আইপিএল

লিটন দাশ আইপিএল খেলতে ভারতে, সাকিব আল হাসান বাংলাদেশে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে এসে জানালেন, প্রিমিয়ার লিগের ব্যস্ততায় আইপিএলে সেভাবে চোখ রাখার সুযোগই হচ্ছে না।

“খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত”- বলছিলেন সাকিব

আইপিএল প্রসঙ্গে কথা বলতে বলতেই সামনে এসেছে লিটন প্রসঙ্গও, সাকিব দিয়েছেন উত্তর, ”লিটনকে কোনো পরামর্শ দেইনি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে।”

 

সাকিব কথা বলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েও, “আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।