Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন

admin • 09 May 2024, 09:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

তবে তদন্ত কমিটিতে কারা রয়েছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বিধ্বস্ত হয়। এসময় বিমানের দুইজন পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে উদ্ধার করে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আসিম জাওয়াদ মারা যান। অপর পাইলট মো. সোহান হাসান খান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।