Thursday, 22 October 2026
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে আনা হলো বিএমইউতে সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি
জাতীয়

প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর খবর নিয়ে গুজব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর খবর নিয়ে গুজব

দেশের খ্যাতনামা আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না আর নেই। শুক্রবার (৪ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু নিয়ে এমন সংবাদটি সামাজিক মাধ্যম ফেসবুক পেজ সহ সংবাদমাধ্যম অনলাইন পোর্টাল সারাবাংলা ডট নেটও তার মৃত্যুর ভুয়া খবরটি প্রচার করে।

দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না নিজেই মৃত্যু সংবাদটি সঠিক নয় জানিয়ে তার নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেছেন। এছাড়া, জেড আই খান পান্না নিজেই গণমাধ্যমকে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।

জহিরুল ইসলাম খান পান্নার কন্যা নাদিমাহ খানের করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে নাদিমাহ তার বাবা জেড আই খান পান্নার ফেসবুক প্রোফাইলকে ম্যানশন করে করা একটি পোস্টে বাবার সুস্থতার কথা জানান।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বারবার নির্বাচিত সদস্য। তিনি আইনজীবী তথা সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মুখ সারির একজন আইনজীবী হিসেবে খ্যাত।

দেশের অন্যতম মানবাধিকার সংগঠন ‘ব্লাস্ট’ এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দায়িত্ব পালন করছেন ‘আইন ও সালিশ কেন্দ্র’ এর মতো প্রতিষ্ঠানের চেয়ারপার্সনের। আইন পেশায় চার দশকের বেশি সময় অতিবাহিত করা এ জ্যেষ্ঠ আইনজীবীর জন্ম ১৯৪৮ সালে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।