Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চা বাগান মালিকরা

admin • 27 Aug 2022, 10:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চা বাগান মালিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়েছে ।   এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছিলেন।     প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা। টানা কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা।     চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি তাদের মজুরি করতে হবে ৩০০ টাকা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।