Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

admin • 10 Mar 2024, 09:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে কাজ করছিলেন তিনি। ২০২২ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান ইহসানুল করিম।

এর আগে, রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকও ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।