Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ঈদের শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি ব্যবহার করা হয়েছে।

 

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা কার্ড দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো দুটি ছবির প্রথমটি বাকপ্রতিবন্ধী শিশু শিল্পী মো. আফিক হাসান এবং দ্বিতীয়টি বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিল্পী মো. ইউনুস আলী।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হচ্ছে।

   

বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই ছবি সংগ্রহ করা হয়। পরে এসব ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। সেখান থেকে তিনি পছন্দ মতো ছবি চূড়ান্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।