Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
ক্যাম্পাস

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল
ইবি প্রতিনিধি, কুষ্টিয়াঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টেন্ট থেকে এক শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে আবার দলীয় টেন্টে সমবেত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন।

শোভাযাত্রা শেষে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায়। আমরা আমাদের সাপ্তাহিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চলমান রাখবো। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের এই আনন্দ মিছিলের পর প্রতি সপ্তাহে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবো। পর্যায়ক্রমে ছয়টি ফ্যাকাল্টি এবং হল শাখার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও গতিশীল করে তুলবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।