Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্ট ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।'

তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসানম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যাবে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।