Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

'প্রথমে পিটালেও পরে ভালো আচরণ করেছে হামাস'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
'প্রথমে পিটালেও পরে ভালো আচরণ করেছে হামাস'

কাতার ও মিসরের মধ্যস্থতায় গতকাল সোমবার দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস। তাঁদের মধ্যে একজন হলেন ৮৫ বছর বয়সী ইউচেভড লিফশিচজ।

 

হামাসের কাছ থেকে ছাড়া পাওয়ার পর এ নারীকে তেল আবিবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে হামাসের হাতে আটক থাকার অভিজ্ঞতা শুনিয়েছেন ইউচেভড। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

সাংবাদিকদের ইউচেভড বলেন, ’মনে হচ্ছিল নরকের মধ্য দিয়ে যাচ্ছিলাম।আমরা বুঝতে পারিনি যে আমাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।’

 

ইসরায়েলি এ বৃদ্ধা জানান, তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে ভেজা মাঠ দিয়ে কয়েক কিলোমিটার হাঁটিয়ে সুড়ঙ্গের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল।

 

তিনি বলেন,’আমি যখন বাইকে ছিলাম, তখন আমার মাথা একদিকে ছিল এবং আমার শরীরের বাকি অংশ অন্য দিকে ছিল। পথে যুবকরা আমাকে মারধর করে। তারা আমার পাঁজর ভাঙেনি কিন্তু এটি বেদনাদায়ক ছিল এবং আমার শ্বাস নিতে অসুবিধা হয়েছিল।’

 

ইউচেভড জানান, গাজায় সুড়ঙ্গে নেওয়ার পরই তাঁর সঙ্গে ভালো আচরণ শুরু করে হামাস সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।