Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে  শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

 

এদিকে দেশটির সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করে বলেছে, সিডিসি জানায়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলমেডা কাউন্টির বাসিন্দা ওই শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়। যদিও ওই শিশুর বয়স ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

 

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

 

এদিকে বিষয়টি নিয়ে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ওই শিশুর শ্বাসকষ্টের লক্ষণ ছিলো। তাকে নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছিলো বলে জানা গেছে। যদিও ফ্লু অ্যান্টিভাইরাল দেওয়ার পর সে সেরে উঠতে থাকে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।