Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

প্রথমবারের মতো প্রাণী থেকে মানুষের শরীরে প্রাণঘাতী অ্যানথ্রাক্স

admin • 04 Aug 2024, 09:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রথমবারের মতো প্রাণী থেকে মানুষের শরীরে প্রাণঘাতী অ্যানথ্রাক্স

প্রথমবারের মতো প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী অ্যানথ্রাক্স। শুক্রবার (২ আগস্ট) পাঁচজন মানুষের ত্বকে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত করা হচ্ছে। তারা সবাই আক্রান্ত প্রাণী থেকে সংক্রামিত হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের ইস্টার্ন শানডং প্রদেশের ইয়াংগু কাউন্টির একটি গরুর খামারে। ওই পাঁচ খামারকর্মী সংক্রামিত প্রাণীর কাছাকাছি ছিল বলে জানা গেছে। 

 

সংক্রমিতদের 'মাঝারি মাত্রায় উপসর্গ' দেখা গেছে। তারা এখন আইসোলেশনে রেখে চিকিত্সা দেয়া হচ্ছে। যারা আক্রান্ত মানুষদের  কঠোর পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির। 

একটিকে প্রাণঘাতী উল্লেখ করে সংক্রামিত প্রাণী বা প্রাণিজ পণ্য থেকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। 

প্রায় পাঁচ বছর আগে, বাংলাদেশের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। মানুষের অ্যানথ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে - প্রথমত পরিপাকতন্ত্রে এবং দ্বিতীয়ত শরীরের বাইরের অংশে বা ত্বকে সংক্রমিত হয়। পরিপাকতন্ত্রে অ্যানথ্রাক্স জীবাণুর সংক্রমণ হলে সাধারণত হালকা জ্বর, মাংসপেশীতে ব্যাথা, গলা ব্যাথার মত উপসর্গ দেখা দিতে পারে। ত্বকে অ্যানথ্রাক্স সংক্রামিত হলে শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া বা গোটা হয়ে থাকে। ফোঁড়া ঠিক হয়ে গেলেও হাতে, মুখে বা কাঁধের চামড়ায় দাগ দেখা যেতে পারে।

যেসব এলাকায় বেশিমাত্রায় গবাদি পশু পালন করা হয় সেসব এলাকাতেই সাধারণত অ্যানথ্রাক্সের প্রকোপ বেশি দেখা যায়। বাংলাদেশের রোগতত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে বাংলাদেশে সাধারণত কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই অ্যানথ্রাক্স হয়ে থাকে।

'অ্যানথ্রাক্স গরু, ছাগল, মহিষ - এই ধরনের প্রাণির মধ্যে প্রথম দেখা যায়। এসব প্রাণির মাধ্যমেই অ্যানথ্রাক্স মানুষের শরীরে ছড়ায়।'

যেভাবে অ্যানথ্রাক্স মানুষে ছড়ায় মূলত অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস কাটার সময় মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

পশু জবাই করা, সেটির মাংস কাটাকাটি করা এবং মাংস ধোয়া বা রান্নার সময় অনেকক্ষণ মাংস, রক্ত ও হাড্ডির সংস্পর্শে থাকতে হয়। আর এই সময়ই আক্রান্ত পশুর রক্তের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী জীবাণুটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।