Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরনের পরিকল্পনা নিয়েই আলোচনা চলছে: আইডিএফ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরনের পরিকল্পনা নিয়েই আলোচনা চলছে: আইডিএফ

ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার ২৪ ঘণ্টা পরও সামরিক জবাব দেয়নি তেল আবিব। এখনও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে দেশটি-জানিয়েছে প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

রোববার টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরণের পরিকল্পনা নিয়েই হয়েছে আলোচনা।

হ্যাগারি জানান, শনিবার রাতের হামলায় প্রায় সাড়ে তিনশ ড্রোন, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান ও তার প্রক্সিরা। যেগুলো বহন করছিল প্রায় ৬০ টন ওয়ারহেড ও বিস্ফোরক। এগুলো ইরান, ইরাক, ইয়েমেন ও লেবানন থেকে ছোঁড়া হয়েছে। তবে ৯৯ শতাংশ ড্রোন ও মিসাইল ভূপাতিতের দাবিও করেন হ্যাগারি।

দেশের সুরক্ষায় মিত্রদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান হ্যাগারি। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, উপযুক্ত সময়েই হামলার জবাব পাবে তেহরান।

আইডিএফ মুখপাত্র বলেন, ইরান প্রমাণ করেছে তারা সংঘাত বৃদ্ধি চায়। কেবল ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি তারা। হামাসবিরোধী যুদ্ধের শুরু থেকেই তারা একটি জিনিসই চেয়েছে, আর তা হলো এই অঞ্চলে উত্তেজনা তৈরি। এতদিন প্রক্সি দিয়ে কাজ চালিয়েছে। অস্থিতিশীলতা তৈরিতে এবার নিজেরাই চেষ্টায় নেমেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।