Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলরদের অপসারণ,প্রজ্ঞাপন জারি

admin • 27 Sep 2024, 10:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এবার সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলরদের অপসারণ,প্রজ্ঞাপন জারি

দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পর এবার ৩২৩টি পৌরসভার কাউন্সিলর ও ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে, ১৯ আগস্ট এই ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।