Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

পোকেমন কার্ডের দাম ৭৬ লাখ টাকা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পোকেমন কার্ডের দাম ৭৬ লাখ টাকা

অনেকেই পোকেমন খেলেছেন। এখনো শিশুরা পোকেমন কার্ড জমায় কেউ কেউ। কারও কারও কাছে হয়তো পুরোনো পোকেমন কার্ডের সংগ্রহও আছে, অনেকের কাছে যেমন থাকে স্ট্যাম্প। যদি এমন সংগ্রহ থাকে, তো নড়েচড়ে বসুন। কারণ যুক্তরাজ্যে এক নিলামে পোকেমন কার্ডের এক সংগ্রহ বিক্রি হয়েছে ৫৫ হাজার ২৭০ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ লাখ টাকার বেশি।

নটিংহ্যামশায়ারের এক পোকেমন কার্ড সংগ্রাহকের সংগ্রহই উঠেছিল নিলামে। তার সংগ্রহে গত শতকের শেষভাগ থেকে শুরু করে এই শতকের শুরুর ভাগের বেশ কিছু দুর্লভ পোকেমন কার্ড ছিল।

নিলামে এই সংগ্রহের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২৫ হাজার পাউন্ড। অনেকেই ভেবেছিলেন, কত আর উঠবে দাম। কিন্তু ভিত্তি দামের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়ে পোকেমন কার্ডগুলো সত্যিই সবার চোখ কপালে তুলে দিল।

নিলাম আয়োজনকারী রিচার্ড উইন্টারটন বলেন, এই নিলাম বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আগ্রহী করেছিল। এর মধ্যে জাপান, চীন ও আমেরিকার কথা উল্লেখযোগ্য। সংগ্রহে মোট ২৪০৭টি কার্ড ছিল, যার মধ্যে ১০টি ছিল পূর্ণাঙ্গ সেট। স্ট্যাফোর্ডশায়ারের লিচফিল্ড অকশন সেন্টারে আয়োজিত এই নিলাম যখন শেষ হয়, তখন পোকেমন কার্ডের সংগ্রহটির দাম উঠে গেছে ৫৫ হাজার ২৭০ পাউন্ডে! তবে কে কিনেছেন, সে তথ্য যথারীতি গোপনই রাখা হয়েছে। বিবিসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।