Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পেনশনের টাকা খাওয়া ছেলেদের বাড়িছাড়া করতে আদালতে মা

admin • 30 Oct 2023, 12:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পেনশনের টাকা খাওয়া ছেলেদের বাড়িছাড়া করতে আদালতে মা

বৃদ্ধ মা–বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনা মাঝেমধ্যে উঠে আসে সংবাদমাধ্যমে। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। যুবক দুই ছেলেকে বাড়িছাড়া করতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধা মা। সম্প্রতি সেই মামলায় জিতেছেনও তিনি।

 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছরের বৃদ্ধা মায়ের বক্তব্য, একসঙ্গে থাকলেও কানাকড়ি খরচ দেয় না ছেলেরা। পেনশনের টাকায় চলেন মা। বারবার তাঁদের বাড়ি ছাড়তে বলা হয়েছিল। কিন্তু ছেলেরা সে কথায় পাত্তা না দেওয়াতেই আদালতে যান তিনি।

   

ঘটনাটি উত্তর ইতালির পাভিয়ার। সেখানকার বাসিন্দা ৭৫ বছরের ওই বৃদ্ধা। তাঁর দুই ছেলের বয়স ৪০ এবং ৪২। দুজনেই প্রতিষ্ঠিত, ভালো চাকরি করেন। মায়ের ভাষ্য, তাঁরা কেন নিজেদের মতো করে বাঁচবে না। কেন মায়ের বাড়িতে পড়ে থাকবে, মায়ের পেনশনের টাকায় খাবে। অসংখ্যবার এনিয়ে ঝামেলার পরও মায়ের বাড়ি ছেড়ে যেতে চাননি দুই ছেলে।

   

অবশেষে বাধ্য হয়ে আদালতে যান বৃদ্ধা। সম্প্রতি এই মামলার রায় দিয়েছেন বিচারপতি সিমোনা ক্যাটেরবি। তিনি বৃদ্ধার পক্ষেই রায় দেন। দুই ছেলেকে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে মায়ের বাড়ি ছাড়তে হবে। রায়ে বলা হয়, দুই ছেলে স্বচ্ছল হয়েও, মায়ের বাড়িতে থাকছেন এবং কোনোরকম সংসার খরচ দিচ্ছেন না। বৃদ্ধা মা যে পেনশন পান, খাওয়ার খরচ আর বাড়ি দেখাশোনায় তা শেষ হয়ে যায়। কাজেই ১৮ ডিসেম্বরের মধ্যে মায়ের বাড়ি ছাড়তে হবে ওই দুই ছেলেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।