Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
বিনোদন

পুষ্পা টু’: নিজের চরিত্র নিয়ে ভক্তের জবাব দিলেন রাশ্মিকা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পুষ্পা টু’: নিজের চরিত্র নিয়ে ভক্তের জবাব দিলেন রাশ্মিকা
গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা-দ্য রাইস। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ব্যাপক আলোচনায় আসে আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমাটি।   সিনেমার শেষ দৃশ্যেই জানান দেয়া হয় এর সিক্যুয়াল আসবে। নির্মাতারাও সেই ঘোষণা দেন। অবশেষে শুটিং ফ্লোরে আসতে যাচ্ছে এর দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল । সোমবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত পূজা।   এতেও আল্লু অর্জুনকে পুষ্পা রাজ ও রাশ্মিকাকে শ্রীভাল্লির ভূমিকায় দেখা যাবে। তবে বেশ কিছুদিন আগে থেকেই রাশ্মিকার চরিত্র নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।   শোনা যাচ্ছিল রাশ্মিকার চরিত্র শ্রীভাল্লিকে সিক্যুয়ালে মেরে ফেলা হবে। অবশ্য সে সময় বিষয়টি একেবারে গুজব বলে জানান প্রযোজক রবি শঙ্কর।   তবে এবার রাশ্মিকার চরিত্র নিয়ে খানিকটা আবদার-ই করে বসলেন এক অনুরাগী। তার দাবি পুষ্পা টুতে অভিনেত্রীর চরিত্র যেন আরও শক্তিশালী হয়।   টুইটে পুষ্পা: দ্য রুল-এর শুটিংয়ের খবর শেয়ার করে সেই ভক্ত লেখেন, ‘পুষ্পা:দ্য রুল পূজা। শুধু একটাই অনুরোধ, শ্রীভাল্লি চরিত্রটাকে আরও বেশি শক্তিশালী ও প্রভাবশালী করা হোক।’   এই টুইটের জবাব দিয়েছেন রাশ্মিকা মান্দান্না। উত্তরে অভিনেত্রী লেখেন, আমিও তাই আশা করছি, দেখা যাক।’   পুষ্পার সিক্যুয়ালও পরিচালনা করছেন সুকুমার।পুষ্পা:দ্য রুলও তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০২৩ সাল নাগাদ মুক্তি পেতে পারে এটি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।