Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা।

 

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুবুল আলম হানিফ, সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ শহীদদের পরিবার শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর পর, দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি সন্দেহজনক ছিল। আমরা আশা করি, এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।