Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

পাহাড় থেকে খাদে পড়লো বাস, নারী-শিশুসহ নিহত ১৫

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাহাড় থেকে খাদে পড়লো বাস, নারী-শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

প্রাদেশিক পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিনিবাসটি বাদাখশান প্রদেশের একটি দুর্গম সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাহাড়ের বাঁক ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

 

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। বাকি চারজন পুরুষ। পুলিশের একজন মুখপাত্র এই দুর্ঘটনার জন্য সড়কের বেহাল দশাকে প্রধানত দায়ী করেছেন। তিনি জানান, দীর্ঘদিনের যুদ্ধ ও সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

আফগানিস্তানে সড়ক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা এবং ট্রাফিক আইন মেনে না চলায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে হেরাত প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭৮ জনের প্রাণহানি ঘটেছিল, যা ছিল দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সড়ক ট্র্যাজেডি।

 

এছাড়া চালকের অসতর্কতায় রাজধানী কাবুলের কাছেও গত বছর একই মাসে ২৫ জন নিহত হন। পরপর এমন দুর্ঘটনা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।