Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব এমপির!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব এমপির!

অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সংসদ সদস্য (এমপি) নাথান ল্যাম্বার্ট। তার কীর্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।

পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেন, আপাতত তার সঙ্গে কোনো আংটি নেই।

 

ব্যস্ত পার্লামেন্টে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, ‘আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত। ’ এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে।

 

এর পরই ল্যাম্বার্টের বলেন, ‘আমি এই মুহূর্তে আংটিটা আনিনি। কেননা এখানে কোনো প্রপস আনার অনুমতি নেই। কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পর আমাদের ক্লান্তিতে লুটিয়ে পড়ার মাঝখানের মিনিট দশেক সময়ের মধ্যেই ওটা বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে আমার। ’

 

ল্যাম্বার্ট ও নোয়া লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু একসঙ্গে থাকলেও এতদিন তারা বিয়ে করেননি। এবার ল্যাম্বার্টের প্রস্তাবে নোয়া সাড়া দেওয়ায় বিয়েটা এখন সময়ের অপেক্ষা।

 

অস্ট্রেলিয়ার এই এমপি বলেন, ও (নোয়া) রাজি হয়েছে। এটা দারুণ ব্যাপার।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রস্তাব দেওয়া নিয়ে রীতিমতো দারুণ পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনা ও অন্যান্য সমস্যায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে প্রস্তাব দেওয়ার কাজ ফেললেন তিনি। তাও একেবারে পার্লামেন্টে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।