Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) ভোরে আঘাত আনা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ২। তবে তাৎক্ষণিক বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ কম্পনের মূল কেন্দ্র ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদে এবং ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।