Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস,শতাধিক মানুষের প্রাণহানির শঙ্কা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস,শতাধিক মানুষের প্রাণহানির শঙ্কা

পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৪ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় এক বাসিন্দা। খবর রয়টার্সের

কাওকালাম গ্রামের বাসিন্দা নিনগা রোল বার্তা সংস্থা রয়টার্সকে মোবাইল ফোনে জানায়, রাত ৩টার দিকে প্রায় ৫০টি বাড়িঘর ধসে পড়েছে। ওই সময়ে সবাই ঘুমে ছিল। তিনি ধারণা করছেন এতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে।

রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের এনগা প্রদেশের কাওকালাম গ্রামের অবস্থান।

প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে জানিয়েছে, পুরো ঘটনা সম্পর্কে তাকে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্যোগ মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, এনগার প্রাদেশিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ, মরদেহ উদ্ধার ও অবকাঠামো পুনর্নির্মাণ উদ্যোগে সমন্বয় করার জন্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাঠাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজ এবং ভিডিওতে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরিস্থিতি দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বড় বড় পাথর সরানোর চেষ্টা করছেন। অসংখ্য গাছ উপড়ে গেছে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকেই চাপা পড়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।