Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

পাপনের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাপনের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো সমস্যা দেখা দিলেই দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও তিনি মধ্যস্থতা করেছিলেন।

এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে তাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। আজ (মঙ্গলবার) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করার দেড়ঘণ্টা পর বেরিয়ে গেছেন মুর্তজা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা অবশ্য অজানা। তবে সাকিব তামিম ইস্যুতেই যে মাশরাফি এসেছেন এটা বলা-ই যায়। রুদ্ধদ্বার সেই বৈঠক শেষে দুপুর সাড়ে ৩টায় তিনি বিসিবি ভবন ছেড়ে যান ।

মাশরাফি বিসিবি ত্যাগ করলেও এখনও সেখানে রয়েছেন পাপন। জানা গেছে, আজই ঘোষণা হবে বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম। যে কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রাম দেয়। তবে বিপত্তি বেঁধেছে তামিমের ব্যতিক্রমী চাওয়ায়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। রেস্ট-এ থাকতে চান কিছু ম্যাচে। বিসিবি বস পাপনকে এই কথা জানাতেই ‍বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সাকিব। তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।