Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাকিস্তানে ভূমি মাইন বিস্ফোরণ, নিহত ৭

admin • 08 Aug 2023, 09:20 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাকিস্তানে ভূমি মাইন বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ভূমি মাইন বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

পঞ্জগুর জেলা প্রশাসক আমজাদ সোমরো বলেছেন, গতকাল সোমবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বালগাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব এবং একটি বিয়ের অনুষ্ঠান ফেরত যাত্রীদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে দুরর্বৃত্তরা ভূমি মাইন পুঁতে রেখেছিল। গাড়িটি যখন বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছায়, তখনই মাইনটি বিস্ফোরিত হয়। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা সবাই বালতাগর ও পাঞ্জগুরের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় তাঁদের স্বজনরা একটি হাসপাতালে গিয়ে নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবের বাবা ইয়াকুব বালগাত্রিকেও একই এলাকায় হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই সময় বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ওই হত্যার দায় স্বীকার করেছিল।

কর্মকর্তারা আজকের ঘটনায় একই সংগঠনের জড়িত থাকার আশঙ্কা করছেন বলে জানিয়েছে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।