Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

পাকিস্তানে ভয়াবহ বন্যা, এক দিনে ৬৩ জনের প্রাণহানি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাকিস্তানে ভয়াবহ বন্যা, এক দিনে ৬৩ জনের প্রাণহানি

টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একদিনে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩শ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

কর্তৃপক্ষ বলছে, গত এক মাসে এ নিয়ে বন্যায় দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে ১৬০ এ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে– পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভবন ধসে চাপা পড়ে এই প্রাণহানি হয়।

 

বৃষ্টির কারণে পাঞ্জাব প্রদেশের একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে। বাতিল করা হয়েছে ফ্লাইট। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয় প্রদেশের চকওয়াল শহরে। মাত্র এক দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় জানান, একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার জন্য।

 

দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়।

সুত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।