Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

পাকিস্তানে প্রেমের বিয়ে নিয়ে ব্যাপক গোলাগুলি, নিহত ২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পাকিস্তানে প্রেমের বিয়ে নিয়ে ব্যাপক গোলাগুলি, নিহত ২

পাকিস্তানে প্রেমের এক বিয়েকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের পাকপত্তনের আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়। সহিংসতায়, গোলাম মুর্তজা নামে ৫০ বছর বয়সি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আরও চারজন গুরুতর আহত হন।

 

এছাড়া সংঘর্ষের সময় মুনির নামে অন্য গ্রুপের একজনকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একই গ্রুপের আরেক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন।

 

খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাটি ঘিরে ফেলেন।

 

ডিএসপি চৌধুরী ইনামুল হক জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন। গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।