Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

পাকিস্তানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পাকিস্তানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

চরম বিদ্যুৎ সংকটে পড়েছে পাকিস্তান। দেশটির জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ফলে সোমবার ভোর থেকে দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

 

পাকিস্তান জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান তার জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে সোমবার ভোর থেকে দেশব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

"প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭:৩৪ মিনিটে (স্থানীয় সময়) ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। যার ফলে একটি বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। .

 

করাচি, ইসলামাবাদ, লাহোর, বেলুচিস্তা এবং পেশোয়ার সহ সমস্ত বড় শহরগুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

 

বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর জিও টিভি চ্যানেলকে জানিয়েছেন, সোমবার সকালে সিস্টেম চালু করার সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে।

 

তবে, সা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে। সম্প্রতি ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এরইমধ্যে দেখা দিলো এই বিদ্যুৎ বিভ্রাট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।