Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

পবিত্র বিষয় বা ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট না সরানোর কারণে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। শনিবার (৪ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,পবিত্র বিষয় বা ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান। তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।

পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ জানান, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার জন্য আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া চিহ্নিত নিন্দনীয় বিষয়বস্তু মুছে ফেললে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে।

ডন বলছে, মূলত ‘ধর্মদ্রোহ বিষয়ক’ প্রবন্ধ দ্রুত সরানোর জন্য উইকিপিডিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছিল পিটিএ।

এদিকে, উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া এ ব্যাপারে এই বিবৃতিতে জানায়, ওয়েবসাইটের তথ্যের ব্যাপারে তাদের কোনো হাত নেই, তারা তথ্য নিয়ন্ত্রণ করে না। ফলে তথ্য মুছে দেওয়ারও সুযোগ নেই তাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।