Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলা, ধসে পড়েছে মসজিদ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলা, ধসে পড়েছে মসজিদ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলার পর— খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদটির ছাদ ধসে পড়েছে এবং উল্লেখসংখ্যক মানুষ আটকে আছেন।'

পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'

যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে দোওবা পুলিশ স্টেশন খুবই কাছে অবস্থিত।'

হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান। এখন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।'

পুলিশ কর্মকর্তা নিসার আরও জানিয়েছেন, হাঙ্গু মসজিদে হামলার সঙ্গে দুই আত্মঘাতী হামলাকারী জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। অপরজন মসজিদের ভেতর গিয়ে নিজেকে উড়িয়ে দেন।'

আটকে পড়াদের মধ্যে উদ্ধার হওয়া ১২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বেলুচিস্তানের মাসতাংয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ বাদেই খাইবার পাখতুনখোয়াতেও একই কায়দায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।'

এদিকে জোড়া হামলার পর পুরো পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।'

সূত্র: জিও টিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।