Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

গ্রুপ পর্বের বাধা ডিঙানো শেষ। এবার সুপার ফোরের লড়াই। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা।  আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব।

 

প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে ৩০০ রানও নিরাপদ সংগ্রহ নয়। বাংলাদেশকে খেলতে হবে সেটি মাথায় রেখেই। চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর। আজ তার পরিবর্তে একাদশে ঢুকেছেন লিটন দাস।

 

পাকিস্তানের ব্যাটিং প্রসঙ্গে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘লাহোরের উইকেট অনেক ব্যাটিং সহায়ক। এমন উইকেটে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। বল একটু এদিক সেদিক হলে বাউন্ডারি হওয়ার চান্স থাকে। আর পাকিস্তানের ব্যাটিং অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না, কিন্তু আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে। আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি, ওদেরকে একটা মোটামুটি রানের মধ্যে আটকাতে পারব।’

 

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।