Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

পাঁচ বছর ধরে ভুয়া আদালত পরিচালনা, ‘বিচারক’ গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাঁচ বছর ধরে ভুয়া আদালত পরিচালনা, ‘বিচারক’ গ্রেপ্তার

ভারতের পুলিশ একজন কথিত প্রতারককে গ্রেপ্তার করেছে, যিনি প্রায় পাঁচ বছর ধরে নিজেকে বিচারক হিসেবে পরিচয় দিয়ে একটি ভুয়া আদালতে বিভিন্ন বিরোধের সমাধান করে আসছিলেন।

স্থানীয় একজন বিচারকের জারি করা নথি থেকে জানা যায়, অভিযুক্ত মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভূমিসংক্রান্ত বিরোধের দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিতেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের ফি নিতেন। তিনি তার অফিসকে একটি আসল আদালতের মতো করে সাজিয়ে রেখেছিলেন। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বয়স ৪০ বছরের কোঠায় থাকা ক্রিশ্চিয়ান মঙ্গলবার আসল আদালতে হাজির হন, যেখানে তার বিরুদ্ধে ভুয়া পরিচয়, প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

 এই প্রতারণার বিষয়টি প্রথম জানা যায়, যখন রাজ্যের আহমেদাবাদ শহরের একজন বাসিন্দা ১০ লাখ ডলারের ভূমিসংক্রান্ত লেনদেন নিয়ে প্রকৃত আদালতে অভিযোগ দায়ের করেন।   আহমেদাবাদ শহরের আদালতের বিচারক জে. এল. চোভাতিয়া তার লিখিত আদেশে বলেছেন, ‘(ক্রিশ্চিয়ান) একটি ভুয়া আদালত তৈরি করেছিলেন...সেখানে আইনজীবীদের উপস্থিত রেখে আদালতের পরিবেশ সৃষ্টি করেছিলেন, বিচারকের মতো আচরণ করেছিলেন...এবং সব কিছু আসল আদালতের কার্যক্রমের মতো মনে করাতেন।’   অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ক্রিশ্চিয়ানের জন্য এবারই প্রথম নয়। ২০০৭ সালে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই সময় তিনি একজন আইনজীবী হিসেবে কাজ করছিলেন। কিন্তু রাজ্যের বার কাউন্সিল বলেছিল, তার কোনো বৈধ আইন ডিগ্রি নেই।

সূত্র : এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।