Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

পহেলা জানুয়ারি থেকে দেশের সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পহেলা জানুয়ারি থেকে দেশের সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে আগামী পহেলা জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ভর্তি কমিটির সভায় এই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়।

 

মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পদক্ষেপ নিতে মন্ত্রণালয় থেকে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

ডা. রুবীনা ইয়াসমীন বলেন, গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এটি আলোচ্য ইস্যু ছিল। আমরা একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, জানুয়ারির ১ তারিখ থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখব।

 

তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্তটি মূলত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা থেকে হয়ে থাকে। কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে ভর্তি কমিটির সভায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।