Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

পল্লীকবি জসীম উদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার মারা গেছেন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পল্লীকবি জসীম উদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার মারা গেছেন

পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

 

পারিবারিক সূত্র জানায়, রাতে তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুর এনে শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরাস্থানে দাফন করার কথা রয়েছে।

 

পারিবারিক সূত্রে আরও জানায়, গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

 

জামাল আনোয়ার দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানির প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে আনোয়ার জার্মানি প্রবাসী তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।