Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা

পর্যালোচনায় বাফুফের তদন্ত কমিটি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পর্যালোচনায় বাফুফের তদন্ত কমিটি

বাফুফের তদন্ত কমিটির পঞ্চম সভা ছিল গতকাল। এই সভায় তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ অনুপস্থিত থাকায় সিনিয়র সংগঠক এবং কমিটির মধ্যে বয়োজ্যেষ্ঠ আব্দুর রহিম সভাপতিত্ব করেন। কাজী নাবিল আহমেদ রাষ্ট্রীয় কাজে চীন সফরে রয়েছেন।

 

গতকাল প্রায় তিন ঘন্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিগত তিন সভায় তদন্ত কমিটি বাফুফের স্টাফদের তলব করলেও এই সভায় কাউকে ডাকা হয়নি। বিগত সভাগুলোতে যারা স্বাক্ষ্য দিয়েছেন সেগুলো পর্যালোচনা এবং কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদনের কাজ কিছুটা গুছিয়েছে তদন্ত কমিটি। এমন তথ্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিগত চার সভা শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হলেও পঞ্চম সভা শেষে মিডিয়ায় কোনো ব্রিফিং হয়নি।

 

তদন্ত কমিটির আহ্বায়ক রাষ্ট্রীয় সফর শেষে আগামী সপ্তাহের শেষের দিকে আসার কথা রয়েছে। এর আগে তদন্ত কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হতে পারে। চার সভায় অনুপস্থিত থাকা তদন্ত কমিটির সদস্য ইলিয়াস হোসেন এই সভায় যোগ দিয়েছিলেন।

 

পাঁচটি সভাতেই অনুপস্থিত কমিটির অন্য দুই সদস্য হারুনুর রশীদ ও ইমরুল হাসান। বাফুফের কয়েক বারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শারীরিকভাবে অসুস্থ। বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান গত মঙ্গলবার কিংস অ্যারেনায় পুরস্কার প্রদানে উপস্থিত থাকলেও বিগত সভার মতো গতকালও অনুপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।