Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পর্নে আসক্ত স্বামীর যন্ত্রণায় থানায় স্ত্রী!

admin • 05 Jul 2023, 10:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পর্নে আসক্ত স্বামীর যন্ত্রণায় থানায় স্ত্রী!

যৌনতার ছবি তথা পর্ন দেখার নেশায় বুঁদ হয়ে পড়েন স্বামী। অবস্থা এমন হয় যে, স্ত্রীকে পর্নছবি দেখানো ও তাকে যৌন তারকাদের মতো সাজিয়ে বিকৃত যৌনতায় লিপ্ত হতেন তিনি। বাধ্য হয়ে ৩০ বছরের ওই নারী পুলিশের দ্বারস্থ হন। খবর এনডিটিভি।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তার স্বামী পর্ন দেখায় আসক্ত হয়ে পড়েন। যে সময় তিনি পর্ন দেখেন না সেই সময় আশপাশের সব কিছুকেই পর্ন ছবির জগতের চরিত্র বলে মনে করতেন। তা করতে গিয়ে নিজের স্ত্রীকেও পর্ন তারকাদের মতো করেই সাজতে বাধ্য করতেন। স্ত্রী স্বামীর পছন্দ মতো পোশাক পরে এলেই শুরু হত বিকৃত যৌনাচার। ২০২০ সালে দু’জনের বিয়ে হয়। এত দিন পর স্বামীর বিকৃত রুচি নিয়ে পুলিশের কাছে গেলেন ওই নারী।

অভিযোগে স্ত্রী আরও জানিয়েছেন, তার উপর স্বামীর বাড়ির লোকেরা যৌতুক চেয়ে অত্যাচার করত। নিয়মিত চলত শারীরিক এবং মানসিক নির্যাতন। শেষে বাধ্য হয়ে পুলিশের কাছে যান তিনি।

দিল্লির শাহদরার উপপুলিশ কমিশনার রোহিত মীনা জানিয়েছেন, মঙ্গলবার নারীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে রয়েছে নিষ্ঠুরতা ও যৌতুক। তবে মামলাটি একে বারেই প্রাথমিক স্তরে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাক্ষীদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।