Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পরিবারের সামনেই ধর্ষণের শিকার ৩ নারী

admin • 22 Sep 2023, 10:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরিবারের সামনেই ধর্ষণের শিকার ৩ নারী

ভারতের হরিয়ানায় তিন জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাতে পরিবারের সদস্যের সামনেই তাদের ধর্ষণ করে চার দুর্বৃত্ত। আজ শুক্রবারভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হরিয়ানার পানিপথে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এরপর ওই তিন নারীকে তাদের বাড়িতে টেনে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের দঁড়ি দিয়ে বেঁধে ফেলে।

এরপর পরিবারের সদস্যদের সামনেই তিন নারীকে ধর্ষণ করা হয়। টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্রও লুট করে দুর্বৃত্তরা।

পৃথক এক ঘটনায় বুধবার রাতেই এক দম্পতি ছিনতাইয়ের শিকার হন। হামলায় মারা যান অসুস্থ স্ত্রী।

পুলিশের ধারণা, দুটি ঘটনার পেছনে একই ব্যক্তিরা দায়ী। পানিপথের মাতলাউদা পুলিশ থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।