Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা

admin • 03 Aug 2026, 05:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, পরকীয়া সম্পর্কের এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুর কান্নায় বিরক্ত হয়ে ওই মা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। গত জুনের শেষ দিকে ঘটনাটি ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন মথুরার বলদেব থানা এলাকার ছৌলি গ্রামে এ ঘটনা ঘটে। ফার্মেসি ব্যবসায়ী কৃষ্ণ মুরারি গুপ্তার স্ত্রী রুচি জিন্দাল স্বামীকে ফোন করে জানান, তাদের সন্তান দীর্ঘ সময় কান্নাকাটি করার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে।

পরে শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল। এ কারণে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, হয়তো টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। কোনো সন্দেহ না থাকায় পরে শিশুটিকে দাফন করা হয়।

পুলিশ জানায়, ঘটনার প্রায় এক মাস পর রুচি জিন্দাল তার কথিত প্রেমিকের সঙ্গে ফোনে ওই ঘটনার বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বামী কৃষ্ণ মুরারি বিষয়টি শুনে ফেলেন। পরে তার ভাই গোবিন্দ গুপ্ত রুচির ফোনের কল রেকর্ড যাচাই করে দেখতে পান, তিনি নিয়মিত দীর্ঘ সময় ধরে এক ব্যক্তির সঙ্গে কথা বলতেন।

বলদেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অজয় শর্মা জানান, গোবিন্দ গুপ্তের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত নারীকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করতে শিশুটির মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।