Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

পণ্যের দাম বেশি নেওয়ায় ইউনিলিভারকে তলব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পণ্যের দাম বেশি নেওয়ায় ইউনিলিভারকে তলব

 জ্বালানি তেল ও ডলারের  মূল্য বৃদ্ধির অজুহাতে বিভিন্ন কোম্পানি ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দাম বাড়িয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। অতিরিক্ত দামে বিভিন্ন পণ্য বিক্রির জন্য কোম্পানিটিকে তলব করেছে ভোক্তা অধিদপ্তর।

এক চিঠিতে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান ইউনিলিভারকে (৭ সেপ্টেম্বর) অফিসে গিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

জানা গেছে, ৫০ টাকার বড় লাক্স সাবান এখন বিক্রি করা হচ্ছে ৭৫ টাকায়। অথ্যাৎ ২৫ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। এ ছাড়া ৯০ টাকার হুইল পাউডারবিক্রি করা হচ্ছে ১৪২ টাকা। ২১০ টাকার সার্ফ এক্সএলের বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আগে যে মিনি সাবানের দাম ১০ টাকা ছিল, সেটা বেড়ে এখন ১৫ টাকা ।

 

অধিদপ্তর যে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিতে সাবান, ডিটারজেন্ট, পেস্ট, লিকুইড ক্লিনারসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা নিয়ে আসতে বলেছে।

এ বিষয়ে ইউনিলিভারের পরিচালকের (ব্রান্ড অ্যান্ড কমিইউনিকেশন) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি৷

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, আগামীকাল ইউনিলিভার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হবে ‘কেন তারা প্রতিটি পণ্যের এত দাম বাড়িয়েছে।এ ছাড়া পণ্য

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।