Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
ক্যাম্পাস

নোবিপ্রবির কোষাধ্যক্ষের পদত্যাগ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নোবিপ্রবির কোষাধ্যক্ষের পদত্যাগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজেই স্বদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও অবহিত করেছি।’

ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান। এছাড়াও তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের ১৬ মার্চ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে শুক্রবার (৯ আগস্ট) রাতে ভিসিসহ কর্মকর্তাদের শনিবার বিকেল ৪টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়করা। অন্যথায় সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়া হয়।

পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ নয়জন পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকি এবং রেজিস্ট্রার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা এখনো পদত্যাগ করেননি। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।