Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লিও

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লিও

নেপালে ভূমিকম্প আঘাত হেনেছে।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে অনুভূত হয়।

জানা গেছে, নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দূরত্ব ২১২ কিলোমিটার। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

কয়েক দিন আগেও নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময়ও দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়।

তাছাড়া শুক্রবার টোঙ্গায় ফের সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ২৪ দশমিক ৮ কিলোমিটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।