Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুর

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল নেপাল। দেশটির বিভিন্ন প্রান্তে চলছে অগ্নিসংযোগ ও ভাঙচুর। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে। অনেকে মনে করছেন, চলমান এই বিক্ষোভ কেপি শর্মা ওলি সরকারকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেনটট রাম চন্দ্র পৌদেল এবং প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঘুরে বেড়াচ্ছে এবং ভাঙচুর করছে।

 

নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বলেও জানা গেছে। এর ফলে অনেক মন্ত্রী পদত্যাগ করছেন এবং সরকার থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন।

এদিকে নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেশটির (নেপাল) ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তার নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল (সোমবার) থেকে আমরা নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের প্রার্থনা নিহতদের পরিবারের সাথে আছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী’ হিসেবে ভারত আশা করে, সংশ্লিষ্ট সবাই সংযম দেখাবে এবং শান্তিপূর্ণ উপায় ও সংলাপের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।