Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে স্টার্কের হ্যাটট্রিক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নেদারল্যান্ডসের বিপক্ষে স্টার্কের হ্যাটট্রিক

বিশ্বকাপে আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। একে একে ফিরিয়েছেন ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বেরেসি ও বাস ডি লিডকে।

আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমে সর্বোচ্চ ৫৫ রান করেন স্টিভ স্মিথ।

৩৪ রান করে ক্যামেরুন গ্রিন। ব্যাট হাতে ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন স্টার্ক। শুরুতে লক্ষ্য তাড়ায় নামা নেদারল্যান্ডসের টপ অর্ডার ধ্বসিয়ে দেন স্টার্ক। নিজের ও ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ও’দাউদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

পরের বলে বোল্ড করেন নতুন ব্যাটার ওয়েসলি বেরেসিকে। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে বাস ডি লিডকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্ক। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে ৫ উইকেটে ৫৭ রান তোলে নেদারল্যান্ডস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।