Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

নেতানিয়াহুর বাড়ির বাগানে বোমা নিক্ষেপ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নেতানিয়াহুর বাড়ির বাগানে বোমা নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়। খবর রয়টার্স 

   

এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এবং তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিল না এবং বোমা হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

রোববার (১৭ নভেম্বর) এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স পোস্টে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

 

দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে। 

 

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। 

 

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে সংগঠনটি পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।