Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

admin • 05 Mar 2025, 11:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে কটূক্তিকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সালে সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামে।

 

জানা গেছে, সুপ্ত সাহা অনিক বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটূক্তি করে মহানবীকে অবমাননা করে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ বিভিন্ন সংসগঠনের ব্যানারে কটূক্তিকারী সুপ্ত সাহা অনিককে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।