রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়াই করবেন না। একটি সাক্ষাতকারে তিনি এমন কথা বলেন। রোববার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের সাক্ষাতকারটি প্রকাশ করা হয়। খবর রয়টার্স
‘ফুল মেজর’ প্রোগ্রামে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কিনা? এতে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হব।’
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বি ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিরের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকতে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে তিনি চেষ্টা করেন। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন। এবারের নির্বাচনে পরাজিত হলে একই পথে হাঁটতে পারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: রয়টার্স





