Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

নিয়মিত গোসল না করায় ডিভোর্স চাইলেন স্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নিয়মিত গোসল না করায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী নিয়মিত গোসল না করায় বিয়ের ৪০ দিন পরই ডিভোর্স চাইলেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডিভোর্স চাওয়া ওই স্ত্রী জানান, তাঁর স্বামী রাজেশ মাসে এক থেকে দুইবার গোসল করেন। এর কারণে তাঁর শরীরে বাজে দুর্গন্ধ হয়।

এরইমধ্যে আগ্রার একটি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে গিয়ে ডিভোর্স চেয়ে ওই নারী জানিয়েছেন, অস্বাস্থ্যকর অবস্থায় তিনি আর তাঁর স্বামীর সঙ্গে থাকতে পারছেন না।

এ নিয়ে অভিযুক্ত স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানান, গঙ্গার জল দিয়ে গোসল করায় তিনি মাসে এক থেকে দুই বার গোসল করতে পারেন। তবে বিয়ের পর স্ত্রীর জোরাজুরিতে তিনি মাসে ছয় বার গোসল করেছেন।

 

এ ঘটনার সম্পর্কে অবগত এক কাউন্সিলর ইন্ডিয়া টুডেকে জানান, বিয়ের কয়েক সপ্তাহ পরই এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই নারীর পরিবার থানায় যৌতুকের মামলা করে ডিভোর্স চেয়েছে। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর, রাজেশ নিয়মিত গোসলের বিষয়টিতে রাজি হন।

 

এ ঘটনার মীমাংসার জন্য আগামী ২২ তারিখ রাজেশ ও তাঁর স্ত্রীকে ডেকেছে কাউন্সেলিং সেন্টার।

সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।