Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

নিত্যদিন অপমৃত্যু'র সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিত্যদিন অপমৃত্যু'র সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে

জীব হিসেবে পৃথিবীতে আসার পর মৃত্যুর স্বাদ একদিন নিতেই হবে। সে দৃষ্টিকোনে সকল ধর্মবিশ্বাস ও দর্শনে বলা হয় মানুষ মরণশীল। ধর্মীয় বাণী হলো মৃত্যু যে কোনো সময় কিংবা যে কোনো অবস্থাতেই জীবকে পাকড়াও করবে। পৃথিবীর একাধিক চিরন্তন সত্যে মৃত্যু একটি।

 

তবুও অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিংবা দুর্ঘটনার মৃত্যু সাধরণত কেউই কামনা করে না। এমন মৃত্যুকে আমাদের পরিবার-স্বজনরাও মেনে নিতে পারে না।

 

দুর্ঘটনা কিংবা অপমৃত্যুর জন্যে কোনো না কোনোভাবে আমরা মানুষরাই দায়ী। কোনো না কোনো মানুষের উছিলাতেই প্রতিদিন এমন অপ্রত্যাশিত অপমৃত্যু ঘটেই চলেছে। আশঙ্কাজনক হারে বেড়ে চলা এই অপমৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশের বিভিন্ন জেলাতেও প্রতিদিন এমন অনেক অপমৃত্যুর ঘটনা ঘটে চলছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে কিংবা বিষপানে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, মাটি বা পাহাড়চাপা পড়ে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু, দুর্ঘটনায় অথবা সন্দেহজনক মৃত্যু হলে থানায় অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করা হয়। গত এক মাসে কুষ্টিয়ার খোকসা থানায় ০৩টি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সচেতন মহল মনে করছেন, আমাদের লোভ, ক্রোধ, আর নৈতিক অবক্ষয়ে এমন হারে অপমৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে। যা একটি সুন্দর সমাজের জন্য খুবই দুঃখজনক সংবাদ। এর থেকে উত্তরনে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের আরও সচেতন হতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।